বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ ২ জন আটক।

 


ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ ভারতীয় মালামালসহ ২ জন আটক করেছে পুলিশ। পুলিশ জানায়, সোমবার বিকাল সারে ৪টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের চান্দুরা এলাকা থেকে বিজয়নগর থানার  অফিসার ইনচার্জ রওশন আলীর নেতৃত্বে  বিজয়নগর থানার এসআই মশিউর রহমান খান সঙ্গীয় ফোর্স সহ চেকপোষ্ট ডিউটি করার সময় সিলেট হতে ঢাকাগামী একটি যাত্রী বাহী বাস সুমি পরিবহন  তল্লাশী করে ডোমার থানার মৃত মানিক মিয়ার ছেলে মোঃ সাদ্দাম হোসেন (৩২) ও সুনামগঞ্জের নিখিল দাসের ছেলে  বিজন দাস (২৪)কে  আটক করা হয়।


এ সময় তাদের কাছ থেকে  ভারতীয় JOHNSONS BABY SHAMPOO ৪,৩২০পিস ,  ভারতীয় KAVERI. MEHENDI CONE ৯৩৬০ পিস,  ভারতীয় Clop-G-cream ৪৩৬৮ পিস, ৭২পিস ভারতীয় DOVE CREAM BAR সাবান উদ্ধার করে। যার বাজার মূল্য প্রায় ৯ লক্ষ টাকা। 


এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ রওশন আলী জানান, চেকপোস্ট ডিউটি করার সময় তাদের কাছে ভারতীয় মালামাল পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থ্যা নেয়া হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ