তারাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত



রংপুরের তারাগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 


এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা, কৃষি কর্মকর্তা ধীবা রানী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা নাজমুল ইসলাম সহ বিএডিসি ও বিসিআইসির সকল ডিলারগণ উপস্থিত ছিলেন। 


উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুবেল রানা বলেন, কৃষিই বাংলাদেশের প্রাণ, তাই কৃষকদের জন্য সার ও বীজ সরবরাহে কোনো গাফিলতি বরদাশত করা হবে না। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভার মাধ্যমে স্থানীয় কৃষকদের সমস্যা ও প্রয়োজনীয়তা চিহ্নিত করে কার্যকর সমাধানের আশ্বাস দেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সভা শেষে উপস্থিত বক্তারা উপজেলা প্রশাসনের এমন উদ্যোগকে স্বাগত জানান এবং বলেন, নিয়মিত এ ধরনের মনিটরিং সভা কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ