ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ঝুলন্ত অবস্থায় তরুনীর মরদেহ উদ্ধার



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কোহিনূর (২২) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ অক্টোবর) দুপুরে উপজেলার চম্পকনগর ইউনিয়নের মাছিমপুর গ্রামের লিচু গাছে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।

কোহিনূর চম্পকনগর গ্রামের শামসুল হকের মেয়ে বলে জানা যায়।

এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। তবে এটি হত্যা না আত্মহত্যা সেটা ময়নাতদন্তের রিপোর্ট ছাড়া বলা যাবেনা।
পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ