বিজয়নগরে অজ্ঞাত কিষোরের মৃতদেহ উদ্ধার

 


আলমগীর হোসেন বিজয়নগর প্রতিনিধি, 


ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চানপুর রেল লাইনের পাশে অজ্ঞাত বালকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। অজ্ঞাত মৃতদেহের বয়স আনুমানিক ১২ বছর। 


৫ই অক্টোবর (রবিবার) অনুমান সকাল ১০ টায় স্থানীয়রা মৃতদেহটি দেখতে পায়। 


স্থানীয়দের ধারণা মতে, সিলেট টু চট্টগ্রামগামী চলন্ত ট্রেন হইতে ছিটকে পরে লাইনের পাশে থাকা লোহার পিলারে মাথা লেগে বিকৃত হয়ে মৃত্যুবরণ করেন।


এ ব্যাপারে বিজয়নগর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম জানান, বিষয়টি শোনার পরে বিজয়নগর থানা পুলিশ ও রেলওয়ে পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে প্রেরণ করা হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ