সৈকতে ফের ভেসে এসেছে মৃত ইরাবতী ডলফিন

 


আবুল হোসেন রাজু, কুয়াকাটা পটুয়াখালী 

পটুয়াখালীর কুয়াকাটা সৈকতে এক সপ্তাহের ব্যবধানে আবারও ভেসে এসেছে ইরাবতী প্রজাতির একটি মৃত ডলফিন। এটির শরীরের পুরো চামড়া উঠানো।

রোববার (২৮ সেপ্টেম্বর)সৈকতের গঙ্গামতি এলাকার মৃত ডলফিনটিকে দেখতে পান ট্যুর গাইড এ্যাসোসিয়শনের সদস্য জামাল। পরে বন বিভাগ, ডলফিন রক্ষা কমিটি এবং উপকূল পরিবেশ রক্ষা আন্দোলন (উপরা) সমন্বয়ে ডলফিন টিকে মাটি চাপা দেওয়া হয়েছে। 

এর আগে গত ২০ সেপ্টেম্বর  সৈকতের চর-গঙ্গামতি এলাকার ৩৩ কানি নামক পয়েন্ট এলাকায় ১ টি ৪ সেপ্টেম্বর চর গঙ্গামতি এবং ৩১ আগস্ট মিড়াবাড়ি ব্লক পয়েন্ট এলাকায় আরও দুটি মৃত ইরাবতী প্রজাতির ডলফিন ভেসে এসেছিল।

উপরার,যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন,জোয়ারের প্রভাবে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল থাকে এ কারনে সমুদ্রের ঢেউয়ের সাথে তীরে ভেসে ডলফিনটি। এটির শরীরের সম্পূর্ণ চামড়া উঠে গেছে। দুর্গন্ধে কাছে ঘেষা যাচ্ছে না। দেখে মনে হচ্ছে গত ২ দিন আগে মারা গেছে।


কুয়াকাটা ডলফিন রক্ষা কমিটির টিম লিডার রুমান ইমতিয়াজ তুষার বলেন, পরিবেশবান্ধব সংগঠনগুলোর সহযোগিতায় মৃত ডলফিনটিকে মাটিচাপা দেওয়া হয়েছে। তিনি আরও জানান, চলতি বছর এখন পর্যন্ত কুয়াকাটা উপকূলে ১১টি মৃত ডলফিন ভেসে এসেছে। এর আগে ২০২৪ সালে ১০টি এবং ২০২৩ সালে ১৫টি মৃত ডলফিন পাওয়া গিয়েছিল।


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. মো. সাজেদুল হক বলেন,শুধু অনুমান করে মৃত্যুর কারণ বলা যাবে না। কেউ বলছেন জালে আটকে, কেউ বলছেন জাহাজের ধাক্কা, আবার কেউ বলছেন মাইক্রোপ্লাস্টিক দায়ী। কিন্তু এসবই অনুমান। বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া নিশ্চিত হওয়া সম্ভব নয়।

বন বিভাগের মহিপুর রেঞ্জ কর্মকর্তা একেএম মনিরুজ্জামান জানান,কিছুদিন পর পর এসব মৃত ডলফিনের দেখা মিলছে। আমি উপরার সদস্যদের মাধ্যমে ডলফিন ভেসে আসার খবর  পেয়েছি।আমাদের সদস্যদের পাঠিয়ে দ্রুত মাটিচাপা দেয়ার ব্যবস্থা করিতেছি,যাতে দুর্গন্ধ না ছড়ায়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ