ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশীয় অস্রসহ আটক ১



অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ র‍্যাব-৯, সিপিসি-১, এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন নোয়াগাঁও বাজার এলাকায় অবস্থানকালে গত ৯জানুয়ারী ২০২৬ তারিখ আনুমানিক সন্ধ্যা ৭ টায় গোপন সংবাদের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের নোয়াগাঁও বাজার এলাকায় অস্ত্রসহ একজন ব্যক্তি অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে র‍্যাবের আভিযানিক একটি দল ঘটনাস্থলে পৌছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে ১ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে তাকে আটক করা হয়।


আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে জানায় যে, তার কাছে ১টি দেশীয় অস্ত্র আছে। পরবর্তীতে তার দেহ তল্লাশী করে তার প্যান্টের পিছনে কোমরে গোঁজা অবস্থায় ১টি দেশীয় একনলা কাটা বন্দুকসহ তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি- মোঃ রায়হান উদ্দিন (৩৮), পিতা- আব্দুল কুদ্দুস, সাং- ধাতিয়াড়া, থানা- সদর মডেল, জেলা- ব্রাহ্মণবাড়িয়া।


গ্রেফতারকৃত ব্যক্তি আগ্নেয়াস্ত্রের বিষয়ে কোন বৈধ কাগজপত্র দেখাতে পারেনি এবং অস্ত্রটি নিজ হেফাজতে রাখার ব্যাপারেও কোন সন্তোষজনক জবাব দিতে পারেনি। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত অস্ত্রটি নাশকতার কাজে ব্যবহার করা হতে পারে।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন, ১৯৭৮: এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত ০১টি দেশীয় একনলা কাটা বন্দুক ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ