ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিএনপি জোটের প্রার্থী জুনাইদ আল হাবিবের খেজুর গাছের নির্বাচনী সমাবেশে বুধন্তী ইউনিয়নের ইসলামপুর বাজারে আয়োজিত সভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে ও অজিজুর রহমান হেলালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন বিএনপির কেন্দ্রীয় 'অর্থ বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ মাহবুব শ্যামল।
এছাড়াও বক্তব্য রাখেন বুধন্তী ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক আব্দুল কাইয়ুম রাষ্টু, সিনিয়ন সহ সভাপতি নাজমুল হক, কোতোয়ালি থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাক আহমেদসহ অন্যরা। এ সময় বিএনপি জোটের প্রার্থী জুনাইদ আল হাবীব বলেন এখন আমি আপনাদের কাছে চাইতে এসেছি নির্বাচনে জয়ী হলে আপনাদেরকে দিব, এলাকার উন্নয়নের জন্য শ্যামল ভাইকে সাথে নিয়ে কাজ করে যাব।
আরও বক্তব্য রাখেন, যুবদলের সভাপতি কামাল মিয়া, কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ মোহাম্মদ শামিম, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এনামুল ইসলাম, যুবদলের যুগ্ম আহবায়ক মিয়া ইয়ার মোহাম্মদ রাসেল,
তাতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম মঞ্জু, আবু ইউসুফ সাদ্দাম, রুবেল মিয়া, যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ছাত্রদলের সভাপতি নয়ন, শ্রমিক দলের সভাপতি আব্দুল হামিদ , সামছুল হক, উলামা দলের সাধারণ সম্পাদক মোখলেছুর রহমান। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, সিনিয়র সহসভাপতি জহিরুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, যুগ্ম সম্পাদক মাঈনুল হোসেন চপল, সৌদি আরব বিএনপি নেতা আমিনুল ইসলাম মুছন, বিএনপি নেতা মোঃ আলী, জিয়া উদ্দিন নয়ন, সরাইল বিএনপির সাধারণ সম্পাদক নুরুজ্জামান তপন প্রমুখ।

0 মন্তব্যসমূহ