ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকদ্রব্য উদ্ধার

 


ব্রাহ্মণবাড়ীয়ার বিজয়নগরে ২৪ কেজি গাজা উদ্ধার করেছে র‍্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল।
অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া অফিসার র‍্যাব-৯, কে এম শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১টায় উপজেলার সিংগারবিল ইউনিয়নের মিরাশানি এলাকার মিরাশানি রেলগেটের পাশে র‍্যাবের আভিযানিক দল নীল পলিথিনের উপর খাকী স্কচ টেপ দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ২৪ কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়। এ সময়ের ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি।

পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ