সময়ের বাতিঘরের উদ্যোগে ঈদ উপহার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সময়ের বাতিঘর সংগঠনের পক্ষ থেকে রমজান উপলক্ষে দোয়া মাহফিল ও ঈদ সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সংগঠনের সভাপতি মোঃ মহিউদ্দিনের  সভাপতিত্বে ও মাওলানা আইয়ুব খান আল আইয়ুবির সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন মানবিক টিমের উদ্যোক্তা ও বুধন্তি ইউনিয়ন প্রবাসী সামাজিক সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক কাজী নিয়াজ উদ্দিন।

এছাড়াও বক্তব্য রাখেন, মোহাম্মদ লাফু মিয়া মাস্টার, আব্দুল্লা মাস্টার, মোঃ কুদ্দুস মাস্টার, মোস্তফা মাস্টার, হাফেজ জাকির হোসেন মাস্টার,  মাহমুদ শাকিল মিয়া মাস্টার, মোঃ মাহফুজ মিয়া মাস্টার ও মোঃ রেদওয়ান মিয়া মাস্টারসহ অন্যরা। 

বক্তারা বলেন, সময়ের বাতিঘর একটি আর্ত মানবতার সংগঠন, প্রতিষ্ঠাকালীন সময় থেকে সংগঠনটি আর্তমানবতার সেবায় কাজ করে আসছে,ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে বক্তারা আশা ব্যাক্ত করেন।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন এবং ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন সংগঠনের সাধারণ সম্পাদকের মোঃ নাজির মিয়া, প্রধান উপদেষ্টা মোঃ হানিফ এবং প্রচার সম্পাদক মোঃ ফয়সাল।

এ সময় সংগঠনের পক্ষ থেকে ৫০০ হতদরিদ্র  পরিবারের মাঝে  নগদ ৫০০ টাকা করে দেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ