বিজয়নগর প্রতিনিধি-
বিজয়নগরে শতাধিক মাদ্রাসাকে পেছনে ফেলে বাংলাদেশের চারটি মাদ্রাসা বোর্ডের পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছেন সাতগাঁও জামিয়া খাতুনে জান্নাত মহিলা মাদ্রাসা ও কারিগরি শিক্ষালয়। মাদ্রাসাটি ২০১৭ সালে প্রতিষ্ঠিত।
প্রতিষ্ঠালগ্ন থেকে পড়ালেখার মান ও পরীক্ষার রেজাল্ট স্মরণীয় ফলাফল অর্জন করে আসছে। বর্তমানেও ২০২৫ -২৬ সালের চারটি বোর্ডের অধীনে পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছে।
ব্রাহ্মণবাড়িয়া মহিলা মাদ্রাসা শিক্ষা বোর্ড সফফে সাদেছ মিযান জামাত পরীক্ষায় শতভাগ পাশের হারে মুমতাজ (A+) তিনজন, জায়ি্দ জিদদান (১ম বিভাগ) ৮জন সহ মোট ২৩ জন কৃতকার্য হয়েছে।
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ কওমি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় ৪২জন অংশগ্রহণকারী শিক্ষার্থীর মধ্যে শতকরা ৮৫.৭১ হারে ৩৬জনকৃতকার্য হয়েছে।
আল খলিল কুরআন শিক্ষা বোর্ড বাংলাদেশের সনদ জামায়াতের শতভাগ পাশ ৩জন মুমতাজ সারা বাংলাদেশে দ্বিতীয় স্হান দুইজন সহ মোট পাঁচজন কৃতকার্য হয়েছে।
বাংলাদেশ কওমি মাদ্রাসা সর্বোচ্চ বোর্ড আল হাইয়াতুল উলইয়া লিল জামিআতিল কওমিয়া বাংলাদেশ পরীক্ষায় মাদ্রাসার মোট অংশগ্রহণ কারীদের শতভাগ কৃতকার্যে মোট ১০জন উত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসার২০২৫- ২০২৬ শিক্ষাবর্ষে সার্বিক ফলাফলে পরীক্ষার্থী ৪২৮জন এর মধ্যে শতভাগ পাশের হারে মুমতাজ (A+) ১৯২জন, ১ম বিভাগে ১২৫জন, ২য় বিভাগে ৭৭জন, ৩য় বিভাগে ৩৪জন শিক্ষার্থী কৃতকার্যের সহিত উত্তীর্ণ হয়েছে।
মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ ইয়াছিন হাসান বলেন, এই গৌরব আমার একার দ্বারা সম্ভব ছিলনা। এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে এই অর্জন সম্ভব হয়েছে। আশা করি ভবিষ্যতে আরো ভালো রেজাল্ট করব। সকলের সহযোগিতা প্রত্যাশী। ৩০শে মার্চ (সোমবার) মাদ্রাসা খোলা থাকিবে ১লা এপ্রিল থেকে যথাযথ ক্লাস শুরু হবে। বর্তমানে নতুন শিক্ষার্থী ভর্তির কার্যক্রম চলমান রয়েছে। ভাই অভিভাবকদের প্রতি আহ্বান আপনার সন্তানকে ভর্তি করে সহযোগিতা করার জন্য।

0 মন্তব্যসমূহ