ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বুধন্তী ইউনিয়ন প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি মোঃ নুরুল আমিন খান ও সাবেক সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ জাকির মিয়ার সার্বিক ব্যবস্থাপনায়
বারঘরিয়া ঈদগাহ মাঠে মোঃ হুমায়ুন খানের সভাপতিত্বে ও মঞ্জিল খান ও আলী আজমের পরিচালনায় স্বাগতিক বক্তব্য রাখেন মোহাম্মদ ফারুক মিয়া।
প্রধান আরোচক হিসেবে বক্তব্য রাখেন ইসলামপুর কাজী রফিকুল ইসলাম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ইমরান খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সি আসাদুজ্জামান আসাদ, মোহাম্মদ লুৎফুর রহমান লাফু স্যার, অলি মেম্বার, শেখ সজীব মেম্বার, হাজী আব্দুল আউয়াল সরদার, মোঃ মনিরুল ইসলামসহ অন্যরা।
বক্তারা বলেন, ২০২০ সাল থেকে অত্র প্রতিষ্ঠানটি অত্যন্ত সুনামের সাথে গরিব দুঃখীদের পাশে কাজ করে যাচ্ছে, এটি একটি অরাজনৈতিক সংগঠন।
এ সময় বুধন্তী ইউনিয়নের ১৬ টি গ্রামে ৫০০ পরিবারের মাঝে ইফতার সামগ্রী পৌঁছে দেয়া হয়।

0 মন্তব্যসমূহ