বিজয়নগরে আন্তজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার



১০ বছর আত্মগোপনে থাকার পর পুলিশের হাতে আটক ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি মোরশেদ।

পুলিশের বিশেষ অভিযানে শনিবার ১১ এপ্রিল রাত সাড়ে ১২টায় বিজয়নগর উপজেলার ইসলামপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে। 

সে উপজেলার কেনা গ্রামের চেনু মিযার ছেলে। 

পুলিশ জানায়, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে পার্শ্ববর্তী ধানক্ষেতে দীর্ঘক্ষণ ধস্তাধস্তির পর আটক করতে সক্ষম হয় পুলিশ।



এ ব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল  হক জানান, তার বিরুদ্ধে চুরি ডাকাতিসহ মোট তিনটি মামলা বিচারাধীন রয়েছে গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হবে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ