বিজয়নগরে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক রচনা প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মরহুম আলী আকবর খাঁন স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে মাদকের ভয়াবহতা নিয়ে সচেতনতামূলক রচনা প্রতিযোগিতায়, পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


ইসলামপুর কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের হলরুমে কলেজের অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও আইসিটি প্রভাষক সুমাইয়া আক্তার মুমুর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন উক্ত অনুষ্ঠানের আহবায়ক এবং  মানবিক টিমের প্রতিষ্ঠাতা ও  পরিচালক  কাজী নিয়াজ উদ্দিন।



প্রধান অতিথি ছিলেন বিজয়নগর উপজেলা বিএনপি'র সভাপতি জমির হোসেন দস্তগীর।

প্রধান আলোচকের বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সাজেদুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিজয়নগর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আবু সাঈদ সরকার,  উপাধ্যক্ষ  মোঃ জহির উদ্দিন, বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ মাহবুবুল আলম সর্দার, আমেনা বেগম দারুল কুরআন আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মুখলেসুর রহমান ভূইয়া, প্যানেল চেয়ারম্যান এমদাদুল হোসেন, কলেজের বিদ্যুৎসাহী সদস্য আজিজুর রহমান হেলাল, অভিভাবক সদস্য মিয়া ইয়ার মোঃ খালেদ রাসেল, বিদ্যুৎসাহী সদস্য গোলাম আবু ইউসুফ সাদ্দাম, গাছতলা মধু মিয়া কিন্ডার গার্টেনের সভাপতি মোঃ আব্দুস সাত্তার, মোহাম্মদ আব্দুল্লাহ মাস্টার, আমেনা বেগম দারুল কুরআন আলিম মাদ্রাসার অভিভাবক  সদস্য মোঃ মিজানুর রহমান, প্রেস ক্লাব বিজয়নগরের সাধারণ সম্পাদক মোঃ জিয়াদুল হক, মোহাম্মদ সেলিম মিয়াসহ অন্যরা।



প্রতিযোগী বিজয়ীদের মাঝে ২টি কম্পিউটার, ২টি বাইসাইকেল, ২টি পড়ার টেবিল, স্কুল ব্যাগ, বইসহ, খাতা কলম দেয়া হয়।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ