হিন্দু থেকে মুসলিম হয়েছিলেন প্রায় ৩ যুগ আগে, নাম বদল করে রাখা হয় রহিমা। বিজয়নগরের বুধন্তী ইউনিয়নের ইসলামপুর গ্রামে হয় তার আশ্রয়স্থল।
সন্তানদের নিয়ে জীর্ণশীর্ণ একটি ঘরে দিন যাপন করছিল রহিমা মাইজভান্ডারী। একটি ঘরের আশায় দ্বারে দ্বারে গিয়েও যখন কাজ হচ্ছিলনা, তখনই সহযোগিতার জন্য হাত বাড়ায় মানবিক টিমের কাছে।
মানবিক টিম দীর্ঘদিন যাবত সমাজের অসহায় দরিদ্র এবং কঠিন ও বিরল রোগে আক্রান্ত রোগীদের বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করে আসছে।
এরই সূত্র ধরে টানা কয়েকদিনের পরিশ্রমে ও দেশে এবং প্রবাসীদের অর্থিক সহযোগিতায় রহিমা মাইজভান্ডারীকে ২ লক্ষ টাকার অধিক ব্যায়ে নির্মিত একটি সেমিপাকা ঘর উপহার দিতে সক্ষম হয় মানবিক টিমের সদস্যরা ।
আজ সকাল ১০টায় রহিমা ভান্ডারী ফিতা কেটে তার নতুন ঘরে প্রবেশ করে। তার চোখে ফুটে উঠে আনন্দ অশ্রু, নতুন ঘড় পেয়া আবেগ আপ্লূত হয়ে পরেন রহিমা মাইজ ভান্ডারী।
এসময় মানবিক টিমের সভাপতি কাজী নিয়াজ উদ্দিনের সভাপতিত্বে ও তৌহিদুলের পরিচালনায় বক্তব্য রাখেন কাজী মনিরুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো: জিয়াদুল হক বাবু, সিনিয়র সহ সভাপতি বাংলা টিভির প্রতিনিধি শামসুল ইসলাম লিটন, জাকির হোসেন মাষ্টার, রফিকুল ইসলাম মঞ্জু, ডা.হাসনাত, মাওলানা নুরুল ইসলাম, কামরুল হক, ফেকু মিয়া ও কাজী জুবায়েরসহ অন্যরা।
আলোচনা শেষে দোয়া মাহফিল ও তাবারক বিতরণ করা হয়।


0 মন্তব্যসমূহ