ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১০ আগস্ট) সকাল ৮টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পত্তন ইউনিয়নের বড় পুকুরপাড় এলাকায় অভিযান চালায় বিজয়নগর থানা পুলিশের একটি দল।
এ সময় দুই মাদক কারবারিকে আটক করে তাদের হেফাজত থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতাররা হলেন-বিজয়নগর উপজেলার সেজামুড়া গ্রামের মোঃ ধানু মিয়ার ছেলে মোঃ মামুন এবং আব্দুল বাছিরের ছেলে মোঃ শাহীন আলম।
পুলিশ জানায়, উদ্ধার করা গাঁজা বিধি অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় বিজয়নগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

0 মন্তব্যসমূহ