ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দেশি এবং প্রবাসীদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
মাদককে না বলি খেলাধুলার মাধ্যমে সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তুলি, এ স্লোগানকে সামনে রেখে মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এবং বিজয়নগর প্রবাসী কল্যাণ সংগঠনের সভাপতি নুরুল আমিন খানের সার্বিক সহযোগিতায় খেলাটি অনুষ্ঠিত হয়।তরুণ সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে খেলাধুলায় উৎসাহিত করা এবং মাদকমুক্ত সমাজ গড়ে তোলার লক্ষ্যে এই প্রীতি ম্যাচের আয়োজন করা হয়।
৯০ মিনিটের খেলায় ২-০ গোলে প্রবাসী টিমকে হারিয়ে দেশীয় টিম জয়লাভ করে
খেলাটি পরিচালনা করেন কেফায়েত উল্লাহ।
এ সময় উপস্থিত ছিলেন মরহুম আলী আকবর খান স্মৃতি ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান হামিদ উল্লাহ খান, দুবাই প্রবাসী সমাজ সেবক হানিফ খান এবং কুয়েত প্রবাসী জুয়েল মিয়াসহ অন্যান্যরা।

0 মন্তব্যসমূহ