ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ একজনকে আটক করেছে র্যাব-৯।
অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ র্যাব-৯, সিপিসি-১, সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত বৃহস্পতিবার দুপুর একটার দিকে ব্রাহ্মণবাড়িয়ার একটি আভিযানিক দল সিঙ্গারবিলের মিরাশানি থেকে মাদক কেনা বেচার সময় গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য সহ একজনকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০৫ পিচ ইয়াবা ও তিন বোতল এসকাপ সিরাপ উদ্ধার করা হয়,
গ্রেফতারকৃত ব্যক্তি- মিরাশানি গ্রামের মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ জসিম(৩০)।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
.jpg)
0 মন্তব্যসমূহ