বিজয়নগরে এসআরবি-৯ এর অভিযানে ১০০ কেজি গাঁজাসহ ০১ জন আটক

 



ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে  ১০০ কেজি গাঁজাসহ ০১ জনকে আটক করেছ এসআরবি-৯

অতিঃ পুলিশ সুপার মিডিয়া অফিসার কে, এম, শহিদুল ইসলাম সোহাগ এসআরবি-৯, সিপিসি-১, সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত ১.৩০ মিনিটে উপজেলার বিষ্ণুপুর এলাকার একটি পাকা রাস্তার উপর মাদক ব্যবসায়ীরা মাদকদ্রব ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করার সময় অভিযান পরিচালনা করলে এসআরবির উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কয়েকটি চটের বস্তা ফেলে দৌড়ে পালানোর সময় ০১ জনকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের ফেলে রাখা দশটি চটের বস্তার ভেতর থেকে ১০০ কেজি গাঁজাসহ উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যাক্তি বিজয়নগর উপজেলার মাসুদ মিয়ার ছেলে মোঃ সাকিব মিয়া(১৯)


পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে এ ছাড়াও দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‍্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ